কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪ এ ০১:২০ PM

মিশন

কন্টেন্ট: পাতা


মিশন

আন্তর্জাতিক উদ্যোগ ও সেবা মানের আলোকে এবং জাতিসংঘ ঘোষিত UNCRPD এর আলোকে বাংলাদেশের সকল ধরণের প্রতিবন্ধী জনগোষ্ঠীর সমমর্যাদা, অধিকার, পূর্ণ অংশগ্রহণ এবং একীভূত সমাজ ব্যবস্থা নিশ্চিতকরণ। প্রতিবন্ধী জনগোষ্ঠীকে সমাজের মূল স্রোতধারায় সম্পৃক্ত করার জন্য সামাজিক সচেতনতা ও আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে দেশের সার্বিক উন্নয়ন সাধন।

প্রতিবন্ধীদের জন্য উন্নয়ন ও কল্যাণমূলক যে সমস্ত কর্মসূচী সরকারী ও বেসরকারী পর্যায়ে বর্তমানে বিদ্যমান তা চাহিদার তুলনায় খুবই অপ্রতুল বিধায় প্রতিবন্ধীদের সেবায় যথার্থ ও শক্তিশালী ভূমিকা রাখার জন্য সরকার জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউণ্ডেশন প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত গ্রহণ করেন। এই ফাউন্ডেশন প্রতিবন্ধী বিষয়ক যাবতীয় কার্যক্রম সমন্বয় সাধন এবং জাতীয় পর্যায়ে নীতি নির্ধারণ ও নীতি বাস্তবায়ন বিষয়ে কার্যকর ভূমিকা পালন করবে।

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন